• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

তিতাস২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন।

Reporter Name / ১৩৫ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

জাহাঙ্গীর আলমজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের তিতাস লোকেশন-সি এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) উদ্যোগে তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) তিতাস-২৮ নম্বর কূপ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব জনাব মো. জিয়াউল হক।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (পেট্রোবাংলার একটি কোম্পানি) আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাসক্ষেত্র দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস উৎপাদন ক্ষেত্র হিসেবে দীর্ঘদিন ধরে জাতীয় জ্বালানি চাহিদা পূরণে ভূমিকা রেখে আসছে। নতুন এই কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হওয়ায় দেশের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে এর অবদান যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবারস্থান: তিতাস-২৮ নম্বর কূপ এলাকা, তিতাস লোকেশন-সি, ব্রাহ্মণবাড়িয়া।আয়োজনে: বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category