• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

ইক্বরা ইন্টারন্যাশনাল একাডেমীতে ফলাফল ঘোষণা ও মা সমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name / ৫২০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

হানিফ পারভেজ
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ইক্বরা ইন্টারন্যাশনাল একাডেমীতে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা-২০২৬-এর ফলাফল ঘোষণা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইক্বরা ইন্টারন্যাশনাল একাডেমী, বড়লেখার প্রধান শিক্ষক সামছুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মিছবাহ উদ্দিন। এতে একাডেমীর শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা, নৈতিক শিক্ষা ও সার্বিক উন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় ইক্বরা ইন্টারন্যাশনাল একাডেমীর পক্ষ থেকে উপস্থিত সকল অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category