• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন।

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

‘নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রোববার (৪ অক্টোবর) নিসচার মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও সিনিয়র সদস্য সচিব রেদওয়ান আহমদ রুম্মানের নেতৃত্ব সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, ৬ নং সদর ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী ইসলাম উদ্দিন, পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, ফাহিম আহমদ, ব্যবসায়ী জালাল উদ্দীন।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, সদস্য ফরহাদ আহমদ, রাহেল আহমদ, নজমুল ইসলাম ও নাজিম উদ্দীন প্রমুখ।

এসময় নিসচা নেতারা জানান, অসচেতনতা এবং ট্রাফিক আইন না মানার কারণে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে সড়কের মোড়, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এবং তীব্র বাঁকগুলোতে চালক ও পথচারীদের বাড়তি সতর্কতার প্রয়োজন হয়। এই বিষয়টি মাথায় রেখেই মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির চতুর্থতম কার্যদিবসে সড়কে বিভিন্ন দিক-নির্দেশনা এবং সচেতনতামূলক বাণী সংবলিত এই সাইনবোর্ডগুলো স্থাপন করা হয়েছে।

এসময় অতিথিবৃন্দরা বলেন, শুধু আইন প্রয়োগ করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়; এর জন্য চালক, যাত্রী ও পথচারী সবার সচেতনতা জরুরি। এই সাইনবোর্ডগুলো চালকদের মনোযোগ আকর্ষণ করবে এবং গতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, যা দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনবে বলে তারা আশা প্রকাশ করেন। তার পাশাপাশি যাত্রী ও পথচারীদের ক্ষেত্রেও বিশেষ নির্দেশনাও লেখা রয়েছে।

স্থানীয় এলাকাবাসী এবং চালকেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা নিয়মিত এই সাইনবোর্ডগুলো রক্ষণাবেক্ষণ করার ওপর জোর দেওয়ার পাশাপাশি ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোরও দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category