মাধবপুর প্রতিনিধি (হবিগন্জ): হবিগন্জের মাধবপুর উপজেলার ১০ নং ছাতিয়াইন ইউনিয়নের অন্তর্গত এক্তিয়ারপুর ৮২ নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এক্তিয়ারপুর দরবার শরীফের সাহেবজাদা পীরজাদা মাহমুদুর রহমান শাহ আলম।
সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, সকলের হাত ধরে এক্তিয়ারপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবেন এবং ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে কাজ করবেন।
এজন্য তিনি বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক সদস্য সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।