• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আজমিরীগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ওসি শফিকুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল।

Reporter Name / ২১৪ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মিজানুর রহমান মাসুদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ও থানা তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল।

পরিদর্শনকালে তাঁরা নদীপুর, কাটাখালী, সুনামপুর, পাহাড়পুর বাজার, পাহাড়পুর টার্মিনাল, পাহাড়পুর আশ্রম, কায়স্থহাটি ও বাঁকাহাটিসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন।

এ সময় তাঁরা বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সঙ্গেও কথা বলেন পুলিশ কর্মকর্তারা।

এ সময় দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের সর্বক্ষণ সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা প্রদান করেন তাঁরা। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পুলিশ কর্মকর্তাদের এ পরিদর্শনের মাধ্যমে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ, আনসার সদস্য ও পূজা উদ্‌যাপন কমিটির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপিত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category