• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান, গুরুত্ব পেল সাম্প্রদায়িক সম্প্রীতির ।

Reporter Name / ১২৫ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ধর্ম মন্ত্রণালয় কর্তৃক মনোনীত ট্রাস্টি অতীন দত্ত চৌধুরী ও পূজা উদযাপন ফ্রন্টের নেতারা। শনিবার মহাসপ্তমীর দিন দুপুরে তাঁরা পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন। এ সময় পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও উৎসব উদযাপনের বিষয়ে খোঁজখবর নেন তাঁরা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ডা. অনুজ কান্তি দাস, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব রাজন দাস এবং জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভিরাম দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে হবে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে।

তাঁরা আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে আজমিরীগঞ্জে শারদীয় দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category