• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

চুনারুঘাটে অনুমতিবিহীন বাণিজ্য মেলায় অভিযান, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড।

Reporter Name / ১৪৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মোঃ জসিম মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:  হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের সামনে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাণিজ্য মেলা পরিচালনার দায়ে মোবাইল কোর্টের অভিযানে পাঁচজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মেলার বিভিন্ন গেট ও দোকানের কাঠামোও অপসারণ করা হয়।
‎সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত চুনারুঘাট সরকারি কলেজের সামনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
‎মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা করায় পাঁচজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মেলার আয়োজকদের স্থাপন করা বিভিন্ন গেট ও অন্যান্য দোকানের কাঠামো অপসারণ করা হয়।
‎সূত্র জানায়, এর আগে মেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারি আদেশ অমান্য করে মেলার কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। এ ছাড়া, নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। তবে সতর্কতা সত্ত্বেও মেলার কার্যক্রম অব্যাহত রাখায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশের একটি দল, আনসার সদস্য ও চুনারুঘাট পৌরসভা কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করে।
‎এদিকে, চুনারুঘাট উপজেলার সর্বসাধারণকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা না করার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category