• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ।

Reporter Name / ১৭৪ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সুমি জাহান (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চন্ডিনগর গ্রামের একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমি জাহান দুবাইপ্রবাসী আহাদুজ্জামানের (৪০) প্রথম স্ত্রী। সোমবার বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি বড়লেখা থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ থানায় নেওয়া হয়।

নিহত সুমি জাহানের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ের বয়স ১৭ বছর এবং ছেলের বয়স ১১ বছর। মায়ের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অন্যান্য তথ্য পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category