• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখার বিশিষ্ট ব্যবসায়ী হাজী আঞ্জব আলী আর নেই।

Reporter Name / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, পরহেজগার ও দানশীল ব্যক্তিত্ব হাজী আঞ্জব আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ২টা ১ মিনিটে বড়লেখা পৌর এলাকার বারইগ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

মরহুম হাজী আঞ্জব আলী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাহারপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন প্রবাসে অবস্থান করেন। পরবর্তীতে বড়লেখা বাজারের হাজী আব্দুল জব্বার মার্কেটে এ আলী এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করে ব্যবসা পরিচালনা করেন। তিনি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ছিলেন।

ব্যবসার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ড, পরহেজগারি ও দানশীলতার জন্য পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, ব্যবসায়ী মহল ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে উপজেলার তালিমপুর বাহারপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শোকাহত পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category