• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

শাল্লায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুবকদের সফলতার গল্প শুনলেন অতিথিরা।

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরীর। তবে অসুস্থতাজনিত কারণে তিনি বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

শাল্লা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমানের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. নজরুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন আখি সরকার।

আলোচনা সভায় নিজেদের সফলতার গল্প তুলে ধরেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহায়তা নিয়ে স্বাবলম্বী হওয়া কয়েকজন উদ্যোক্তা ও আত্মকর্মী। তাঁদের মধ্যে ছিলেন উদ্যোক্তা ও আত্মকর্মী মো. নাছিম উদ্দিন, টেইলারিংয়ে অল্পীরানী দাস, পশুপালনে আশিস দাস এবং খামার পরিচালনায় নৃপেশ দাস ও মো. তারেক মিয়া।

তাঁরা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ, দক্ষতা অর্জন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে কীভাবে আত্মকর্মসংস্থানের মাধ্যমে সফলতা পেয়েছেন, সে অভিজ্ঞতা বিস্তারিত তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণে যুবকদের কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category