• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

Reporter Name / ২২৯ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হানিফ পারভেজ, (বড়লেখা প্রতিনিধি): মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া চান্দগ্রাম শাখার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.), খোলাফায়ে রাশেদিন ও আউলিয়ায়ে কেরামের জীবনী শীর্ষক ইসলামী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) চান্দগ্রাম মাদরাসা অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মাসিক পরওয়ার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।

কুইজ প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল বাকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, আলেম-উলামা, সংগঠনের সাবেক ও বর্তমান দায়িত্বশীলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ইসলামী ইতিহাস, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং খোলাফায়ে রাশেদিন ও আউলিয়ায়ে কেরামের জীবনী সম্পর্কে জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানচর্চায় উৎসাহিত করার পাশাপাশি নৈতিক ও আদর্শিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category