মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: পর্ব সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত সমবায় পণ্য মেলায় অংশগ্রহণ করায় সম্মাননা স্মারক পেয়েছে হরিণখোলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, মাধবপুর, হবিগঞ্জ।
সমিতির পক্ষে সভাপতি হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন, শাবানা চৌধুরী
এ উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করে সভাপতি শাবানা চৌধুরী বলেন, “একজন সমবায়ী হিসেবে আমি ধন্য।” তিনি মাধবপুর উপজেলা সমবায় অফিসার জনাব ইসমাইল হোসেন তালুকদার রাহী সাহেবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “সবাই দোয়া করবেন, আমার সমিতি নিয়ে আমি যেন আরও সামনের দিকে অগ্রসর হতে পারি। এবং এ সমিতির মাধ্যমে সুন্দর একটা সমাজ উপহার দিতে পারি দেশবাসীকে।”
সমিতির সদস্যদের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, “আমার সমিতির সদস্যদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারেন।”
“কোনো কাজেই নারীরা পিছিয়ে নয় — তা আবারও প্রমাণ করে দিল হরিণখোলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ।”