মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাঘাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ ছোটন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঘাসুরা সড়ক বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাঘাসুরা সড়ক বাজার এলাকায় অবস্থানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেফতারকৃত ছোটন মিয়া বাঘাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।