• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মাঈনউদ্দিন গউছ।

Reporter Name / ৪৯২ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মাঈনউদ্দিন গউছ। সহসভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল হামিদ সেলিম মেম্বার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মানবজমিন এর মাধবপুর প্রতিনিধি মো. মাঈনউদ্দিন গউছ ৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফকরুজ্জামান পেয়েছে ৪ ভোট।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন। সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মশিউর রহমান। পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেন দেবাশীষ দাশ। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি মো. মাঈনউদ্দিন গউছ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category