• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, বড়লেখায় যুবক গ্রেপ্তার ।

Reporter Name / ২২০ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

হানিফ পারভেজ
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক নারীকে ব্ল্যাকমেল করে টাকা আদায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সেলিম উদ্দিন (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী ৩৭ বছর বয়সী ওই নারী গত ১০ সেপ্টেম্বর বড়লেখা থানায় তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। গ্রেপ্তার সেলিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে। মামলার অপর দুই আসামি হলেন তাজপুর গ্রামের আঙ্গুর বেগম (৪২) ও লিজা বেগম (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সেলিম হোয়াটসঅ্যাপে ওই নারীকে ফোন করে নিজেকে পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দেন। পরে তাঁর ব্যক্তিগত ছবি থাকার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে ভুক্তভোগী নারী মোট ৪৭ হাজার টাকা দেন। পরে তাঁর স্বামীও একই হুমকির কারণে ২০ হাজার ৪০০ টাকা দেন।

অভিযোগ রয়েছে, টাকা দেওয়া বন্ধ করে দিলে আসামিরা পরস্পর যোগসাজশে এআই প্রযুক্তি ব্যবহার করে ওই নারীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। গত ৯ জুলাই এসব ছবি বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, ভুক্তভোগী নারী মামলা করেছেন এবং বিভিন্ন প্রমাণ দিয়েছেন। মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category