আজমিরীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আজমিরীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দাখিল ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১১টায় উপজেলার শিবপাশা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের আজমিরীগঞ্জ উপজেলা সভাপতি মুহাম্মদ মনির হোসাইনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জিবারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ছাদেকুর রহমান ছাদেক।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মুস্তফিজুর রহমান আজহারী, সৌলরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মুজাক্কির হুসাইন, শিবপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন চৌধুরী ও সংগঠনের হবিগঞ্জ জেলা সহ প্রচার সম্পাদক আব্দুল বাসিত।
এসময় আরও উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা সহ সভাপতি আবিদুর ইসলাম, নবীগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।