• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখার দাসের বাজার ইউনিয়নে চেয়ারম্যান হতে চান ইউপি সদস্য রুহুল আমিন বাহার।

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান ইউপি সদস্য রুহুল আমিন বাহার।

তিনি ইতোমধ্যে তিনবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়ভাবে পরিচিত রুহুল আমিন বাহার দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবা নিয়ে কাজ করেছেন বলে জানা গেছে।

চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে রুহুল আমিন বাহার বলেন, “দাসের বাজার ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

তিনি আরও বলেন, ইউনিয়নের যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার পরিকল্পনা রয়েছে।

এদিকে রুহুল আমিন বাহারের চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহের খবরে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তাঁর প্রার্থী হওয়ার বিষয়ে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও গুরুত্ব পাচ্ছে।

দাসের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা চলছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর প্রার্থীদের নির্বাচনী তৎপরতা আরও স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category