নিজস্ব প্রতিনিধিঃ- হবিগন্জেের বাহুবল বাজার সিএনজি অটোরিকশার স্ট্যান্ড নিজেদের নিয়ন্ত্রনে রাখতে গিয়ে আত্মঘাতী কলাকৌশল ওম। জনতার চোখের আড়ালে আওয়ামীলীগ,জাতীয় পার্টি ও বিএনপি’র দুই নেতা সহ ৪জনের বাণিজ্যিক সিন্ডিকেট করার খবর পাওয়া গেছে। তাদের বিশ্বাস ছিল হয়তো ওরা সুষ্ঠু সমাধানের পথ খুঁজে বেড়াচেছন। কিন্তু পেছন থেকে টনকনড়া জনসমক্ষে প্রকাশের পর ঘটনার রহস্য মোড় পেতে শুরু করেছে। সম্প্রতি বাহুবল বাজারে সিএনজি ও টমটম চালকদ্বয়ের মাঝে স্ট্যান্ড নিয়ে মারামারি ঘটনা ঘটে। এরপর ঘটনাটি ভিন্নভাবে অপপ্রচার চালানো হয়। এমতাবস্থায়, আবারো উভয়ের মাঝে চাপাক্ষোভ বাড়তে থাকে। একপর্যায়ে এলাকার বিশিষ্টজনের হস্তক্ষেপে বিরোধীয় ঘটনা সালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসার দিন তারিখ ধার্য হয়। এরইমাঝে বেড়িয়ে আসছে ঘটনার পেছনের রহস্য। দীর্ঘদিন যাবত সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখল বাণিজ্যের শ্রমিকদের জিন্মি করে রাখার অপচেষ্টা চালানো হয়েছে। জানা যায়,আজমল হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা সহ মাদকের মামলা রয়েছে এবং সফিক চৌধুরীর বিরুদ্ধে নিরীহ মানুষের জায়গা জমি দখল ও শ্রমিক ফান্ডের টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেন সিএনজি চালকেরা। এদিকে,সরকার দলের ক্ষমতাবলে সামায়ুন কবির চৌধুরী ও আব্দুল গফ্ফার চৌধুরী নামে আরো ২নেতা তাদের অনুসারী হয়ে কাজ করছেন। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার জের নিয়েছে।