চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: আজ শুক্রবার চুনারুঘাট সাহিত্য পরিষদ আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের নোয়াপাড়ার বাসভবনে আগমন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।
এ সময় সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
পরে তারা কুশল বিনিময় করেন এবং চুনারুঘাট সাহিত্য পরিষদের অনুষ্ঠানে যোগ দিতে একসাথে রওনা হন।