• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৩৫৪ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে দুই রোগীর মৃত্যুর অভিযোগ নিয়ে ফেসবুক লাইভ করাকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর থানার ওসির হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের পদত্যাগ ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (৫ অক্টোবর) উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়নে আয়োজিত মানববন্ধনে বক্তারা সাংবাদিক মাসুদ আলমের ওপর কথিত হামলা, মোবাইল ফোন ও ক্যামেরা নেওয়ার চেষ্টা এবং সংবাদ প্রচারে বাধা দেওয়ার অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।
‎বক্তারা অভিযোগ করেন, গত রোববার চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়। বিষয়টি নিয়ে সাংবাদিক মাসুদ আলম ফেসবুক লাইভ করলে তাকে ভিডিও সরিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। পরে ওসি সাইফুল ইসলাম সেখানে গিয়ে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও সরঞ্জাম নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
‎মানববন্ধন থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং ওসি সাইফুল ইসলামকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে ওসির বিরুদ্ধে উত্থাপিত অন্যান্য অভিযোগও তদন্তের আওতায় আনার দাবি জানান বক্তারা।
‎তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই প্রয়োজন। ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি; বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category