• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়লেখার হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন শুভাশিস দে শুভ্র। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭।

Reporter Name / ২৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বড়লেখা থানা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—মাদক মামলায় সাজাপ্রাপ্ত বালিচর গ্রামের সামছুল ইসলামের ছেলে মো. আব্দুল আহাদ। জিআর-১৩২/২৫ (বড়) মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ছাড়া সিআর-৬৫৩/২৫ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি আদিত্যের মহাল এলাকার বিশ্বনাথ রবিদাস, সাগর রবিদাস, গোপাল রবিদাস ও পার্বতী রবিদাসকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে বড়লেখা থানার মামলা নং-২৫(০৯)২৬-এর এজাহারনামীয় আসামি মুর্শিবাদকুরা গ্রামের ফয়জুর রহমানের ছেলে মনজু মিয়া (৩২) এবং মামলা নং-০৪(১০)২০২৬-এর এজাহারনামীয় আসামি পশ্চিম গাংকুল গ্রামের কয়েছ আহমদ ওরফে শীমের ছেলে জুনেদ আহমদ ওরফে জুনায়েদ (২২)-কেও গ্রেফতার করেছে পুলিশ।

বড়লেখা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৭ আসামিকে বুধবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category