• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় অসুস্থ গণেশ করের চিকিৎসায় পি.সি. স্কুলের ৯৬ ব্যাচের ৫০ হাজার টাকা সহায়তা।

Reporter Name / ২০৬ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: বড়লেখার পি.সি. সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির অবসরপ্রাপ্ত কর্মচারী বাবু গণেশ কর অসুস্থ। তাঁর চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁরা গণেশ করের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

শুক্রবার (১৬ অক্টোবর ) এ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পি.সি. সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান হিসাবরক্ষক আবুল হোসেন। ১৯৯৬ ব্যাচের পক্ষে উপস্থিত ছিলেন সায়ফুর রহমান,দেবাংশু শেখর নাথ মনি,মীর মো:শামীমুর রহমান ও মিজানুর রহমান।

বিদ্যালয়ের সাবেক কর্মচারী গণেশ করের অসুস্থতার খবর পেয়ে তাঁর চিকিৎসায় সহযোগিতার জন্য এগিয়ে আসেন ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁদের এ উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও মানবিক দায়িত্ববোধের একটি সুন্দর দৃষ্টান্ত।

গণেশ করের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি এ মানবিক উদ্যোগে অংশ নেওয়া ১৯৯৬ ব্যাচের দেশ-বিদেশে অবস্থানরত সকল বন্ধুদের প্রতি শুভকামনা জানানো হয়েছে। তাঁদের এ সহযোগিতা অসুস্থ গণেশ করের চিকিৎসায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category