• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় ‘রয়েল মার্ক’ ডিজিটাল সেন্টারের উদ্বোধন।

Reporter Name / ২০১ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:- মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের প্রাণকেন্দ্র মশাহিদ মার্কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘রয়েল মার্ক’ ডিজিটাল সেন্টার। শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল মালিকের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা উলামা দলের আহ্বায়ক হাফিজ খলিলুর রহমান শাহীন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকদের পক্ষে আব্দুল কাদির পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলাল উদ্দিন ও জাহিদুল ইসলাম মামুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category