মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বিএনপির পৌর মেয়র প্রার্থী বাদল পাঠানকে কু*পি*য়ে ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা।
আজ ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পৌর শহরের ফায়ার সার্ভিস রোডে এই হামলার ঘটনা ঘটে।
আহত বাদল পাঠান মাধবপুর তরুণ দলের আহ্বায়ক এবং আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আলোচিত। তিনি পূর্ব মাধবপুর গ্রামের গনি মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আজ সন্ধ্যায় ফায়ার সার্ভিস রোডে একা পেয়ে একদল হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে হামলার খবর পেয়ে তার আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় মাধবপুর পৌর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।