• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

কাউন্সিলর আবদুল জলিলকে ঘিরে অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মঙ্গলবার মানববন্ধনের ঘোষণা

Reporter Name / ১৯৭ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আবদুল জলিলের বিরুদ্ধে আনা অভিযোগ, সংবাদ সম্মেলন এবং দায়ের করা মামলার প্রতিবাদে শায়েস্তাগঞ্জে এক বিক্ষোভমুখর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে আগামী মঙ্গলবার দাউদনগর বাজারে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
গত শনিবার (২৫ জুলাই) রাত ৮টায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুলসুনাম গ্রামের মিরাণ শাহ তাতারী (রহ.) হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বি হাজী মো. রজব আলী।
সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক শফি কাইয়ুম, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ আহমেদ সোহেল, হাজী মলাই মিয়া, সমাজসেবক মাসুক আহমেদ, জহুর আলী, মিসবা, সুনাই মিয়া, করম আলী, কিতাব আলী শাহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবক, তরুণ ও প্রবীণরা। আয়োজকদের দাবি, প্রায় ৫০০ জন এলাকাবাসী এ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গত ২৩ জুলাই হবিগঞ্জ প্রেস ক্লাবে হাজেরা খাতুন ও তার সহযোগীদের আয়োজিত সংবাদ সম্মেলনে দুই পক্ষের একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাবেক কাউন্সিলর মো. আবদুল জলিলকে জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে একজন জনপ্রতিনিধির সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
বক্তারা আরও দাবি করেন, সাবেক কাউন্সিলর মো. আবদুল জলিলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় বৃহত্তর আন্দোলনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিবাদ সভা থেকে আগামী মঙ্গলবার দাউদনগর বাজারে সংবাদ সম্মেলন ও মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে শান্তিপূর্ণ এ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category