• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় বিএনপি সভাপতি আব্দুল হাফিজের সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ।

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

মঙ্গলবার (২০ অক্টোবর) বড়লেখা উপজেলার মুহিত আহমেদ চৌধুরীর বাড়িতে অবস্থানকালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ৩২৭ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, বিএনপি নেতা মুজিব রাজা চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক এবং বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাজুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় দেশের বর্তমান পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত বড়লেখা ও জুড়ী উপজেলায় অবস্থান করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ অক্টোবর) তিনি জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। মঙ্গলবার বড়লেখায় অবস্থানকালে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category