• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত।

Reporter Name / ৮০ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দর্জি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিফ আহমদ উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সায়পুর এলাকায় আলিফ আহমদের একটি টেইলার্সের দোকান রয়েছে। তাঁর পাশের দোকানদার ইমাম উদ্দিনের সঙ্গে ৯০ টাকা পাওনা নিয়ে মঙ্গলবার বিকেলে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টাকা দিয়ে ফেরার সময় ইমাম উদ্দিন তাঁকে রড দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে আলিফ মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইসকান্দার হাবিবুর রহমান মঙ্গলবার রাত ৮টার দিকে জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক দর্জি নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত দোকানদার পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category