• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ।

Reporter Name / ১০৬ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি: শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হোছাইন আহমদ গৌছের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

‘শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, আলোকিত হোক আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরণী ইসলামী তরুণ সংঘের সভাপতি শাহরিয়ার শাকিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের শিক্ষা সম্পাদক সাকিবুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের অফিস সম্পাদক আলী হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ফয়সল আহমেদ, শামীম আহমদ, সংগঠনের উপদেষ্টা জুনেদ আহমদ, সহসভাপতি ছাদিকুর রহমান ও অর্থ সম্পাদক রাহিম আহমদসহ অন্যান্য অতিথি।

বক্তারা জাগরণী ইসলামী তরুণ সংঘের বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার মানুষের কল্যাণে এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি এ উদ্যোগের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ ধরনের উদ্যোগ একটি শিক্ষিত ও আলোকিত সমাজ গঠনে সহায়ক হবে। বক্তারা ভবিষ্যতেও সংগঠনটির সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category