• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আজমিরীগঞ্জে মাদক প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান ওসির

Reporter Name / ৪৯ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদক প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ আদায় করতে তিনি আজমিরীগঞ্জের নগর জামে মসজিদে যান। এ সময় মাদক প্রতিরোধ ও তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অভিভাবকদের উদ্দেশে ওসি শফিকুল ইসলাম বলেন, “আপনার ছেলে মাদক সেবন করে কি না, সে বিষয়ে খোঁজখবর রাখুন। আপনার পাড়ার কতজন ছেলে মাদকের সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা করুন। মাদক প্রতিরোধে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আমি আপনাদের পাশে থাকব।”

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মাদক নির্মূলে পুলিশ ও সাধারণ মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category