• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

মাধবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী ও প্রাক্তন ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, আদালতে মামলা।

Reporter Name / ৯২ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীকে কর্মস্থলে হেনস্তা ও প্রাক্তন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা আদালতে মামলা ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত শিক্ষক হলেন উপজেলার শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন খান। ১ নভেম্বর হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা দরখাস্ত মামলা নং- ৯৩/২৬ সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের একজন খণ্ডকালীন নারী শিক্ষিকা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, কর্মস্থলে তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও অশ্লীল আচরণের মাধ্যমে উত্ত্যক্ত করা হচ্ছিল। ছুটির দিনেও মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে হেনস্তা করা হতো বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।   একপর্যায়ে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় নিয়ে হেনস্তার চেষ্টা করা হয় বলে অভিযোগে বলা হয়। পরে তাকে চাকরিচ্যুত করা হয় বলেও ভুক্তভোগী দাবি করেন।

আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, ওই শিক্ষকের বিরুদ্ধে আরেক ভুক্তভোগী নারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তার অভিযোগ, টাকার প্রলোভন দেখিয়ে এবং নানাভাবে কুপ্রস্তাব দিয়ে তাকে উত্ত্যক্ত করা হচ্ছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

এ ঘটনায় ওই বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবক ও অন্য শিক্ষিকাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন কয়েকজন অভিভাবক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন খান বলেন, “এসব মিথ্যা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।”

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, “অভিযোগ পেয়েছি, তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category