মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: আজ ৯ নভেম্বর ২০২৬ তারিখে মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ (আফ্রিকান মাগুর) চাষের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি), মাধবপুর কর্তৃক এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় প্রসিকিউশনে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, মাধবপুর। অভিযানে সহযোগিতা করেন কাশেমনগর পুলিশ ফাঁড়ি, মাধবপুরের পুলিশ সদস্য এবং স্থানীয় সচেতন নাগরিকগণ।
নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ দেশের মৎস্য সম্পদ ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।