• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে রাইসমিল চালক নিহত, আশঙ্কাজনক ৩ জন।

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

‎মোঃ জসিম মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে শামসুল হক নামে এক রাইসমিল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার আমতলী লোহার ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
‎নিহত শামসুল হক উপজেলার গণেশপুর চৌধুরী বাড়ির বাসিন্দা। তিনি শহীদ চৌধুরীর ছেলে। আহতদের মধ্যে সাহিদ মিয়া (পিতা: রফিক মিয়া) গণেশপুর নোয়াবাদ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল হক ও সাহিদ মিয়া চাঁন্দপুর এলাকা থেকে মোটরসাইকেলযোগে আমতলী লোহার ব্রিজের দিকে যাচ্ছিলেন। পথে ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টমটমের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ও টমটমে থাকা চারজন গুরুতর আহত হন।
‎দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামসুল হককে মৃত ঘোষণা করেন। অপর তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎এদিকে, স্থানীয় কয়েকজনের দাবি, দুর্ঘটনার আগে শামসুল হক ও সাহিদ মিয়া চাঁন্দপুর এলাকায় মাদক সেবন করেছিলেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।
‎দুর্ঘটনার প্রকৃত কারণ, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণ এবং মাদক সেবনের অভিযোগের সত্যতা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category