• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল।

Reporter Name / ৫৬ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪৩) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়নের উজান ইয়ারাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আটক সাদিকুর রহমান একই উপজেলার জাতগাঁও গ্রামের মনির মিয়ার ছেলে। তিনি উজান ইয়ারাবাদ জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই কিশোরী একটি দোকানঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সাদিকুর রহমান তাকে জোরপূর্বক ধরে মুখ চেপে মসজিদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত ইমামকে আটক করেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভুক্তভোগী কিশোরীকে ঘটনার বর্ণনা দিতে দেখা যায়। অন্যদিকে, ভিডিওতে অভিযুক্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দেন। আমার বাবার কোনো কোটি টাকার সম্পদ নাই। মেয়ে গেছে, পরে আমি ধরছি, শেষ।’

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেলের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category