• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline
বাঘাসুরাকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত গড়ার অঙ্গীকার,চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এডভোকেট সাজিদুর রহমান সজলের । চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। চুনারুঘাটে খোয়াই নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়লেখার হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন শুভাশিস দে শুভ্র। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

চুনারুঘাটে খোয়াই নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা।

Reporter Name / ৭৮ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

মোঃ জসিম মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি: চুনারুঘাটে অনুমতি ছাড়া খোয়াই নদীর পাড়সংলগ্ন এলাকা থেকে মাটি কাটার অভিযোগে মোঃ মনজুর রহমান রাতুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে চুনারুঘাট পৌরসভার আমকান্দি স্লুইসগেট সংলগ্ন খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অনুমতি ছাড়া মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসনের কর্মকর্তারা। সেখানে অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী মনজুর রহমান রাতুল (পিতা: লুৎফর রহমান, সাং: আমু রোড, বনগাঁও) নামের ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তা আদায় করা হয়।
‎এ সময় ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি কর্তন না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোরভাবে সতর্ক করা হয়।
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি কর্তন বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category