• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Headline
বাঘাসুরাকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত গড়ার অঙ্গীকার,চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এডভোকেট সাজিদুর রহমান সজলের । চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। চুনারুঘাটে খোয়াই নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়লেখার হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন শুভাশিস দে শুভ্র। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বাঘাসুরাকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত গড়ার অঙ্গীকার,চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এডভোকেট সাজিদুর রহমান সজলের ।

Reporter Name / ৯৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১ নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এডভোকেট সাজিদুর রহমান সজল।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার নানা অঙ্গীকার তুলে ধরেছেন।  পোস্টে এডভোকেট সাজিদুর রহমান সজল বলেন, তিনি ক্ষমতার রাজনীতি করতে চান না, বরং জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। একটি সুন্দর, নিরাপদ, মাদকমুক্ত ও উন্নত বাঘাসুরা ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য

নিজের নির্বাচনী অঙ্গীকারে তিনি যেসব বিষয়ের কথা উল্লেখ করেছেন, মাদকমুক্ত ইউনিয়ন গঠন ও দুর্নীতিমুক্ত পরিষদ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাস্তাঘাটের উন্নয়ন।বেকারত্ব দূরীকরণ ও শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বয়স্ক ও বিধবা ভাতা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া।
কৃষকদের অধিকার রক্ষা ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার ও হয়রানিমুক্ত নাগরিক সেবা।

এ ছাড়া প্রতিটি ওয়ার্ডের সমান উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পরিবেশ রক্ষা, খেলাধুলার প্রসার এবং ইউনিয়ন পরিষদে নিয়মিত গণশুনানির ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বিশেষ করে জনগণের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদের সামনে অভিযোগ বক্স স্থাপন এবং প্রতি সপ্তাহে একদিন তা খুলে গুরুত্বের সঙ্গে পর্যালোচনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

এডভোকেট সাজিদুর রহমান সজল হবিগঞ্জ জজ কোর্টের এপিপি, ১১ নং বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। নিজের পরিচিতিতে তিনি এমএ ও এলএলবি ডিগ্রিধারী বলে উল্লেখ করেছেন।

ফেইসবুক পোস্টের শেষাংশে তিনি বলেন, চেয়ারম্যানের চেয়ার তাঁর কাছে ক্ষমতার প্রতীক নয়, বরং জনগণের আমানত। জনগণের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান তিনি।

এখন দেখার বিষয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর এসব উন্নয়ন পরিকল্পনা ও অঙ্গীকার ভোটারদের মধ্যে কতটা সাড়া ফেলে এবং নির্বাচনী মাঠে তিনি কতটা সমর্থন অর্জন করতে সক্ষম হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category