• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা মাধবপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন ২০২৬ । চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বাঘাসুরাকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত গড়ার অঙ্গীকার,চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এডভোকেট সাজিদুর রহমান সজলের । চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। চুনারুঘাটে খোয়াই নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়লেখার হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন শুভাশিস দে শুভ্র। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Reporter Name / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মোঃ জসিম মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: আমিষেই শক্তি—আমিষেই মুক্তি, রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। এতে অংশ নেন উপজেলা ভূমি সহকারী কমিশনার মো. তৌফিক আনোয়ারসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
‎র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের পুষ্টি চাহিদা পূরণ, নিরাপদ আমিষ উৎপাদন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিশির কানু, উপজেলা ভূমি সহকারী কমিশনার মো. তৌফিক আনোয়ারসহ উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং খামারিরা।
‎আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করার পাশাপাশি প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
‎জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরা, খামারিদের সচেতন করা এবং নিরাপদ ও পুষ্টিকর আমিষ উৎপাদনে জনসচেতনতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category