• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শায়েস্তাগঞ্জে বিক্ষোভ

Reporter Name / ৫০৫ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :   হবিগঞ্জ জেলা ছাত্রদলের নেতা শাহ রাজিব আহমেদ রিংগনসহ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান এবং অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী খন্দকার আব্দুল্লাহ পারভেজ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাহবুবে সুবাহান মুন্না, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন রানা এবং ছাত্রনেতা শিবলু, ইমন, রাকিব, সাহিন, বায়জিদ, দোলাল, নাইম, মোসাব, পারভেজ খান, জয়নাল, অনিক, মোতাব্বির, বিলাল, উজ্জল, সাইফুদ্দীন, সুমন, রাজু, রাকিব ও সজলসহ শায়েস্তাগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা এ মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও হয়রানিমূলক। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দাবি বাস্তবায়ন না হলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category