• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

তাজুল উলুম ইসলামিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

Reporter Name / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোটারঃ  আল আমিন সাঈফী: চুনারুঘাট,পশ্চিম বড়াইল রোডস্থ তাজুল উলুম ইসলামিয়া মডেল মাদ্রাসায় ছাত্রদের সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিল, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি লুৎফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস, শামছুল উলুম মাদ্রাসা চুনারুঘাট। মুফতি রিফাত খাঁন আল মাদানী প্রিন্সিপাল- জামিয়াতুল কুরআন, মুগদা, ঢাকা।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন সিলেটের বিশিষ্ট ইসলামি আলোচক মাওলানা আব্দুল মান্নান রাব্বানী। এছাড়া নিয়মিত নাশীদ শিল্পী ও ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা আল-আমিন সাঈফী নাশীদ পরিবেশন ও ধর্মীয় আলোচনা করেন।

অনুষ্ঠানে নাশীদ পরিবেশন করে মুক্তসুর শিল্পীগোষ্ঠী। এ সময় জনপ্রিয় নাশীদ শিল্পী কাউসার সালেহ, আব্দুল ওয়াদুদ, বদরুল আলম, আরাফাত হুসাইন, এইচ এম মামুন আহমাদ ও এইচ এম আশরাফুল ইসলাম চৌধুরীসহ কিশোর ও শিশু শিল্পীরা মনোজ্ঞ নাশীদ পরিবেশন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেফায়েতুল্লাহ কাশফি ও হাফেজ মুজ্জাম্মিল হক। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজনের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category