• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

হবিগঞ্জের চুনারুঘাটে শ্বশুরের লালসার শিকার পুত্রবধূ, ঘরে আগু

Reporter Name / ২৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ১ নং গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে শ্বশুরের লালসার শিকার হয়েছেন তারই পুত্রবধূ। এ ব্যাপারে ভুক্তভোগী বিচার চাইয়া আদালতে মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১/০৬/২০২৬ ইং তারিখ রবিবার সকাল ১০:০ ঘটিকায় ভুক্তভোগীর শ্বশুর মোঃ রুহুল আমিন জোরপূর্বক মহিলার রুমে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। মহিলার আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করতে চাইলে রুহুল আমিন তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।

ঘটনার খবর পেয়ে উক্ত ওয়ার্ডের জনপ্রতিনিধি সেলিম আহমেদ সোনাই মিয়া ঘটনাস্থলে আসলে অভিযুক্ত তার উপরও চড়াও হয়। এলাকাবাসী তাকে আটক করতে চাইলে কৌশলে সে পালিয়ে যায়।

ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে তিনি তার শ্বশুর কর্তৃক এহেন আচরণে অতিষ্ঠ। উল্লেখ্য, রুহুল আমিন বিভিন্ন সময় তার উপর কুদৃষ্টি, কুপ্রস্তাব ও খারাপ অঙ্গভঙ্গি করতেন।

ভুক্তভোগীকে স্বামী ত্যাগ করতে চাপ দিয়ে তিনি বলতেন, “তোমার স্বামী অক্ষম, তাকে ত্যাগ করে আমার কাছে চলে এসো।” এ বিষয়ে ভুক্তভোগী তার স্বামীসহ পরিবারকে জানালে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে।

তার চিৎকারে প্রতিবেশীরা এসে রুহুল আমিনকে পুত্রবধূর উপর দেখতে পান এবং তাকে রক্ষা করার চেষ্টা করেন। পরবর্তীতে অভিযুক্ত মেয়েটির ঘরের দরজা বন্ধ করে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসীর চেষ্টায় আগুন নেভানো হয়।

স্থানীয় মুরুব্বিরা জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পাই।

এলাকাবাসী এই ঘৃণ্য অপরাধের দ্রুত বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category