• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
এক্তিয়ারপুর ৮২ নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন পীরজাদা মাহমুদুর রহমান শাহ আলম। বড়লেখার সাংবাদিক নুরুল ওয়াহিদ স্পেনের জাতীয় নির্বাচনে PSOE’র প্রাথমিক প্রার্থী তালিকায়। মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

মাধবপুরে আদালতের ডিক্রি বাস্তবায়নে শান্তিপূর্ণ উচ্ছেদ অভিযান

Reporter Name / ১৬৫ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

ফরাস উদ্দিন(উপজেলা প্রতিনিধি) মাধবপুর;  হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে আদালতের নির্দেশনা অনুযায়ী ডিক্রি বাস্তবায়নে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় মাধবপুর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

আদালত সূত্রে জানা যায়, স্বত্ব মোকদ্দমা নং-২২/২০২২ মামলায় বাদী মো. আলফাজ মিয়ার পক্ষে ২০২৩ সালের ২ জানুয়ারি রায় ঘোষণা এবং ৯ জানুয়ারি ডিক্রি জারি করা হয়। মামলার বিবাদী ছিলেন কাজী সুমি চৌধুরীসহ অন্যান্যরা। ডিক্রির বিরুদ্ধে নির্ধারিত সময়ে কোনো আপিল না হওয়ায় তা চূড়ান্ত রূপ লাভ করে।

পরবর্তীতে দীর্ঘ সময় ডিক্রি কার্যকর না হওয়ায় স্বত্ব জারি মোকদ্দমা নং-০১/২০২৩ দায়ের করা হয়। ওই মামলায় আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট জমির কবলা সম্পাদন ও নিবন্ধনের পাশাপাশি ডিক্রিকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়ার আবেদন জানানো হয়।

আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সুলতানপুর গ্রামে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় ডিক্রি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আদালতের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই ডিক্রিকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category