• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

নাশকতার মামলায় গ্রেপ্তার শাল্লার যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু

Reporter Name / ২০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

জেসমিন খাতুন(শাল্লা উপজেলা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুলিশের ওপর হামলা মামলার আসামি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুকে গ্রেপ্তার করেছে শাল্লা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার শাল্লা সদর ঘুঙ্গিয়ারগাঁও এলাকায় নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে শাল্লা থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতের অভিযানে অরিন্দম চৌধুরী অপুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে শাল্লা থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনকারী এসআই শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অরিন্দম চৌধুরী অপুর বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। ওই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে অরিন্দম চৌধুরী অপুর গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তবে এ বিষয়ে তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শাল্লা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category