• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

‎চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি কাজল গ্রেপ্তার

Reporter Name / ১১১ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি:  হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামি কাজল মিয়া (৪৭) গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পৌর শহরের চন্দনা-ধলাইপাড় এলাকার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‎পুলিশ জানায়, হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের তত্ত্বাবধানে এবং চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এএসআই খালিদ হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে কাজল মিয়াকে গ্রেপ্তার করে। তিনি চন্দনা-ধলাইপাড় এলাকার মৃত জহুর হোসেনের ছেলে।
‎পুলিশের নথি অনুযায়ী, কাজল মিয়ার বিরুদ্ধে ২০০৬ সাল থেকে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এছাড়া ২০১৫, ২০১৮, ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৪ সালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১৯ নভেম্বরও তাকে একটি মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
‎স্থানীয়দের অভিযোগ, জামিনে মুক্ত হওয়ার পর তিনি ফের মাদক কারবারে জড়িয়ে পড়তেন। তার গ্রেপ্তারে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
‎সচেতন মহল বলছে, শুধু একজনকে গ্রেপ্তার করলেই মাদকের বিস্তার বন্ধ হবে না। মাদকের উৎস, সরবরাহের রুট এবং এর সঙ্গে জড়িত অন্যদেরও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা প্রয়োজন।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category