• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Headline
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়লেখার হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন শুভাশিস দে শুভ্র। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক।

Reporter Name / ৯১ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এক পিস ভারতীয় ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৫ থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মো. জমির উদ্দীন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পিরোজপুর গ্রামের মো. বিশু আলীর ছেলে। আটকের সময় তার কাছ থেকে এক পিস ভারতীয় ইয়াবা, একটি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি TVS Metro 100cc মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category