• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আজমিরীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত।

Reporter Name / ৪২২ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আজমিরীগঞ্জ প্রতিনিধি:মাসুদ রানা: রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্ত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। তিনি উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সোহানুর রহমান।

এ সময় আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি, উপজেলা বি এনপি পৌর বিএন পি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে জাতীয় মৎস্য পক্ষের এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। পরে মৎস্য খাতে অবদান রাখা সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category