• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
এক্তিয়ারপুর ৮২ নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন পীরজাদা মাহমুদুর রহমান শাহ আলম। বড়লেখার সাংবাদিক নুরুল ওয়াহিদ স্পেনের জাতীয় নির্বাচনে PSOE’র প্রাথমিক প্রার্থী তালিকায়। মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

হবিগঞ্জের বাহুবলে হালেমার বেপরোয়া আচরণে স্থানীয়রা অতিষ্ঠ

Reporter Name / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ- হবিগঞ্জের বাহুবলে বেপরোয়া নারীর টাকা ও প্রভাবে একেরপর এক একটি নিরীহ পরিবার হয়রানি নির্যাতনের শিকার হতে হচ্ছে। এমনই অভিযোগের ঘটনা গণমাধ্যমকে জানিয়েছেন নির্যাতিত পরিবার। নারীর চক্রে শুধু হয়রানি নয়,শিশুরাও নির্যাতনের শিকার হয়েছেন। ইতিমধ্যে,পূর্বের হামলায় আহত সাহিদ মিয়াকে মারধর করার পর সেই ক্ষত শুকানোর আগেই আবারও সাহিদ মিয়ার উপর হামলা চালানো হয়েছে। ওই সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসা স্ত্রী জুলেখা ও শিশু পুত্র সিয়ামকেও মারধর করে মজিদ মিয়ার মেয়ে স্বামী পরিত্যক্ত হালেমা ও তার ভাই মাহিবুর রহমান সহ তার লোকজন। গুরুত্বর আহত অবস্থায় সাহিদকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়,হালেমা খাতুন দীর্ঘদিন যাবত স্বামী পরিত্যক্ত। ওই গ্রামের মজিদ মিয়ার মেয়ে হালেমা। প্রবাসে গিয়ে রাতারাতি অঢেল সম্পদের মালিক হন হালেমা। এছাড়া তার বাড়ি সময় অসময়ে অচেনা পুরুষের আনাগোনা রহস্যময় হয়ে উঠছে। স্থানীয়ভাবে এহেন আচরণ পরিহার করার কথা বলা হলেও কারোই কথা কর্ণপাত করেননি। এদিকে,একই গ্রামের সাহিদ মিয়াকে গত ২৯ জুলাই বিকাল ৪টার দিকে পূর্ব বিরোধের জের ধরে সাহিদ মিয়াকে ধারালো অস্ত্রের আঘাতে পা কেটে দেওয়া হয়। ওই ঘটনায় আহত ব্যক্তি সুস্থ ও আগের ক্ষত শুকানোর আগেই আবারও গতকাল সোমবার রাত ৮টার উপজেলার লামাপুটিজুরীর সাহিদ মিয়া ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় হালেমা ও তার ভাই মাহিবুর রহমান সহ একদল লোক সাহিদ মিয়ার (৩৫) উপর হামলা চালায়। হামলায় তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হওয়ার পর তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় তাকে রক্ষা করতে এগিয়ে যাওয়া সাহিদের স্ত্রী জুলেখা (৩০) ও পুত্র সিয়াম (৭)কেও মারধর করে আহত করা হয়। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category