• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline
এক্তিয়ারপুর ৮২ নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন পীরজাদা মাহমুদুর রহমান শাহ আলম। বড়লেখার সাংবাদিক নুরুল ওয়াহিদ স্পেনের জাতীয় নির্বাচনে PSOE’র প্রাথমিক প্রার্থী তালিকায়। মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বিরাটের হাওরে মোবাইল কোর্ট, অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস।

Reporter Name / ৮৯ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মাসুদ রানা, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি:  হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিরাটের হাওরে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪২টি চায়না দুয়ারি জাল ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অবৈধভাবে মাছ ধরার অপরাধে একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) আজমিরীগঞ্জ উপজেলার বিরাটের হাওরে এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ জসিম উদ্দিন চৌধুরী। অভিযানে প্রসিকিউশনে ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ সোহানুর রহমান।

অভিযানকালে হাওরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ৪২টি চায়না দুয়ারি জাল ও প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব অবৈধ জাল ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ ও দেশীয় প্রজাতির মাছের প্রজনন নিশ্চিত করতে অবৈধ জাল ব্যবহার না করার জন্য স্থানীয় জেলেসহ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

সংশ্লিষ্টরা জানান, হাওরাঞ্চলের মৎস্যসম্পদ রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category