• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আজমিরীগঞ্জে নদী ভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শন করেন ডাঃ সাখাওয়াত হোসেন জীবন এমপি

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মিজানুর রহমান মাসুদআজমিরীগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ৩২০ কোটি টাকার বাজেটের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

পরিদর্শনকালে তিনি উপজেলার পাহাড়পুর থেকে সৌলরীবাজার পর্যন্ত নদীভাঙনপ্রবণ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম ও নদীভাঙন প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রেজাউল করিম, আজমিরীগঞ্জ প্রকল্প কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, নদীভাঙন আজমিরীগঞ্জের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে সরকারের গৃহীত প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করে দ্রুত বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার এসব প্রকল্প বাস্তবায়িত হলে আজমিরীগঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষের বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা পাবে বলে আশা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category