• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

শাল্লায় ১৮১৮ সালের খোদাইকৃত সীমানা পিলার উদ্ধার: রহস্য উন্মোচনে মাঠে পুলিশ

জেসমিন আক্তার :শাল্লা(সুনামগঞ্জ প্রতিনিধি) / ২৭৭ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

 

​জেসমিন আক্তার: শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি)

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১৮১৮ সাল খোদাই করা একটি ঐতিহাসিক সীমানা পিলার সদৃশ প্রাচীন লোহাজাতীয় বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার ১ নম্বর আটগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রাম থেকে বস্তুটি উদ্ধার করা হয়। এটি সত্যিই কোনো ব্রিটিশ আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি না এবং কীভাবে সেখানে এলো—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

​স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে দৌলতপুর গ্রামের মাদকবিরোধী আন্দোলন কমিটির সদস্য ও কয়েকজন স্থানীয় যুবক গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী রুপ মিয়া ওরফে রুক্কিয়া (৫০)-এর বাড়ির পাশে অভিযান চালান। সেখানে মাদকের চালান মজুত রয়েছে—এমন ধারণার ভিত্তিতে তল্লাশি চালালেও শেষ পর্যন্ত কোনো মাদক পাওয়া যায়নি। তবে তল্লাশিকালে “1818” এবং “West India” খোদাইকৃত প্রাচীন সীমানা পিলারের মতো দেখতে একটি লোহাজাতীয় বস্তুর সন্ধান মেলে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত রুপ মিয়া বস্তুটি ফেলে পালিয়ে যান বলে দাবি গ্রামবাসীর।
​পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে বস্তুটি গ্রামের গণ্যমান্য ব্যক্তি মো. আব্দুল হেকিমের হেফাজতে রাখা হয়েছিল।

​রোববার (২৬ জুলাই) খবর পেয়ে শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় ওয়ার্ড সদস্য নূরুল হক ও স্থানীয়দের উপস্থিতিতে আব্দুল হেকিমের বাড়ি থেকে বস্তুটি প্রথাগত ‘জব্দ তালিকা’ প্রস্তুত করে থানায় নিয়ে যাওয়া হয়।

​এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নূরুল হক বলেন:​”রুপ মিয়ার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। আমরা মাদকের তল্লাশিতে গিয়েই হঠাৎ এই প্রাচীন পিলারটির সন্ধান পাই। পরবর্তীতে নিরাপত্তার খাতিরে বিষয়টি পুলিশকে জানানো হয়।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এসআই মো. শওকত আলী জানান:
​”সংবাদ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি আদালতে উপস্থাপন করা হবে।

একই সাথে বস্তুর প্রকৃত পরিচয়, ঐতিহাসিক গুরুত্ব এবং এর উৎস নিশ্চিত করতে বিশেষজ্ঞ পর্যালোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।”
​পুলিশের প্রাথমিক ধারণা, এটি ব্রিটিশ আমলের একটি সীমানা পিলার হতে পারে। তবে এর প্রত্নতাত্ত্বিক মান যাচাইয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরামর্শ নেওয়া হতে পারে বলে জানা গেছে। অদ্ভুত এই বস্তু উদ্ধারের পর থেকেই পুরো শাল্লা জুড়ে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category