• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়লেখার হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন শুভাশিস দে শুভ্র। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি সিগারেটসহ চোরাকারবারি গ্রেপ্তার, উদ্ধার ৩০ কার্টুন

Reporter Name / ২৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি,( ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেটসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোড্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুলিশ মজিবুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার দক্ষিণ রুপকানিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম নুর আহমদ।

এ সময় তার হেফাজত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা বিদেশি ব্র্যান্ডের ৩০ কার্টুন সিগারেট* উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেট বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।এ ঘটনায় *ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায়* সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, চোরাচালান ও অবৈধ পণ্য আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category