• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পথযাত্রায়’ হামলা, আহত সারজিস আলমসহ অনেকেই

Reporter Name / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:(হবিগঞ্জ) জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পথযাত্রা’ পালন করতে গিয়ে হবিগঞ্জে দলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম, নাসিরউদ্দীন পাটোয়ারিসহ বেশ কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কর্মসূচি শেষে সদরে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতারা অভিযোগ করেছেন, এতে *ছাত্রদল ও যুবদলের* নেতাকর্মীরা জড়িত।

এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন,
> “আমাদের দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় কর্মসূচি পালন করতে আসি। আজমিরীগঞ্জে আসার পর বিএনপির এক ছাত্রদল নেতা আমাদের অকথ্য ভাষায় গালাগাল করেন।”

তিনি আরও বলেন, “এরপর হবিগঞ্জ সদরে আসার পর আমাদের গাড়ি বহরে অতর্কিতভাবে হামলা চালায় ছাত্রদল ও যুবদলের সদস্যরা। তাদের আক্রমণ থেকে বাঁচতে আমরা সার্কিট হাউস, সদর হাসপাতাল ও সোনালি ব্যাংকে আশ্রয় নেই। সেখানেও তারা হামলা চালায়।”

সারজিস আলম বলেন, এই হামলায় তিনি নিজে, কেন্দ্রীয় সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারি, সাথে থাকা সাংবাদিকসহ এনসিপির অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

এ ঘটনার পর হবিগঞ্জ শহরে সাময়িক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category